পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না পেসার রুবেল হোসেন। সোমবার ডাক্তারি পরীক্ষার পর এই খবর নিশ্চিত করা হয়েছে। তার পরিবর্তে মাঠে থাকবেন আবুল হাসান।
রুবেল খুলনা টেস্টের তৃতীয় দিনে বল করার সময় কোমরের মাংশপেশীতে ব্যথা পান। এজন্য দুইদিন বিশ্রামে ছিলেন তিনি। রবিবার বাংলাদেশ দলের সাথে খুলনা থেকে ঢাকায় ফিরেছেন এই পেসার।
আগামী ৬-১০ মে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
