চীন-তাইওয়ানের উচ্চ পর্যায়ে বৈঠক

আপডেট : ০৪ মে ২০১৫, ১৭:২১
 
সফররত তাইওয়ানের ক্ষমতাসীন দলের প্রধানের সঙ্গে সোমবার চীনের কম্যুনিস্ট পার্টির প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেছেন। বিগত সাত বছরের মধ্যে দুই দেশের এই ধরনের উচ্চ পর্যায়ের নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। খবর: এএফপির।
 
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, শি জিনপিং তাইওয়ানের ক্ষমতাসীন কুওমিনটাং (কেএমটি) পার্টির প্রধান এরিক চুকে স্বাগত জানান। চীনের গ্রেট হলে দুই নেতাকে করর্মদন অবস্থায় হাসি মুখে দেখা যায়।
 
২০০৮ সালে কেএমটি তাইপের ক্ষমতায় আসার পর থেকেই মূল ভূখণ্ডে নিয়ন্ত্রণের জন্য কয়েক দশকের গৃহযুদ্ধে জড়িয়ে পড়া দুই রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কের উন্নতি হতে থাকে। কেএমটি মূল ভূখণ্ডের ব্যাপারে সংঘাতে না জড়ানোর নীতিতে বিশ্বাস করে।
 
১৯৪৯ সালে গৃহযুদ্ধ অবসানের মধ্যদিয়ে চীন ও তাইওয়ান আলাদা হয়ে যায়। তবে বেইজিং এখনো একটি প্রদেশ হিসেবে তাইওয়ানকে বিবেচনা করলেও এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ লাভে সামরিক শক্তি প্রয়োগের কথা একেবারে উড়িয়ে দেয়নি। বেইজিং দুই ভূখণ্ডের আবারো একত্রীকরণের অপেক্ষায় রয়েছে।