টাঙ্গাইলে বাস চাপায় সেনা সদস্যসহ নিহত ২

আপডেট : ০৪ মে ২০১৫, ২১:৪২
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ইব্রাহীমাবাদ রেল স্টেশনের কাছে বাস চাপায় এক সেনা সদস্যসহ অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত মমিনুল হক (২৭) বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৬ বেঙ্গল রেজিমেন্টের ল্যান্স কর্পোরাল ছিলেন। এবং নিহত চালক ওবায়দুল্লাহ (৩০) কালিহাতী উপজেলার কুশাবেনু গ্রামের তারা মিয়ার ছেলে।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বঙ্গবন্ধু সেতুপূর্ব ইব্রাহীমাবাদ রেলস্টেশনের কাছে সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশা আরোহী সেনা সদস্যসহ তিনজন। তাদেরকে টাঙ্গাইল
 
মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সাড়ে পাঁচটার দিকে সেনা কর্মকর্তা মমিনুল হক ও অটোরিকশা চালক ওবায়দুল্লাহ মারা যান। এ ঘটনায় আহত মমিনুলের শাশুড়ি সখিনা বেগমকে ঘাটাইল সিএমএইচ হাসপাতাল ও আহত অপরজনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।