ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত হয়েছে। টিম ইন্ডিয়া ঢাকায় আসছে ৭ জুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার রাতে জানায় ১০ থেকে ১৪ জুন ঢাকার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে। এরপর ১৮, ২১ ও ২৪ জুন হবে তিন ম্যাচের দিন রাত্রির ওয়ানডে সিরিজটি।
