কেনিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামে গবাদি পশু ডাকাতদের হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। পশুপালনের সাথে যুক্ত
স্থানীয় কর্মকর্তা ওসমান ওয়ারফা ডেইলি নেশন পত্রিকাকে মঙ্গলবার বলেন, ‘খুবই প্রত্যন্ত এলাকায় এ হামলা হয়েছে।’ দেশটির তুরকানা গোষ্ঠীর বন্দুকধারীরা এ হামলার সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলায় ৪৬ জন নিহত হয়েছে এবং অসংখ্য গবাদিপশু নিয়ে গেছে হামলাকারীরা। কেনিয়ার পুলিশ ও সৈন্যরা হামলাকারীদের খুঁজছে।
বারিনগো অঞ্চলের কমিশনার পিটার ওকওয়ানো বলেন, এর আগে পোকোট যোদ্ধারা তুরকানা গ্রামে হামলা চালিয়ে ১শ’ ছাগল চুরি করে এনেছিল। এ ঘটনার পর সোমবার পোকোট গ্রামে এ হামলা চালানো হয়।
তিনি বলেন, এটি প্রতিহিংসামূলক হামলা। উত্তেজনা প্রশমনে অপরাধীদের গ্রেফতার করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান। সূত্র: এএফপি
