ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ‘এ’ ক্যাটাগরিতে

আপডেট : ০৫ মে ২০১৫, ১৯:০২
 
 
 
 
সমাপ্ত অর্থবছরে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে যোগ হয়েছে। সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দেয়ায় কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হতে যাচ্ছে।
 

কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বরে শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ এবং আড়াই শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। এতে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে, যা বুধবার থেকে কার্যকর হবে।