মঙ্গলবার আইপিএলের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ৫ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ইনিংসের শেষ দিকে আম্বাতি রাইডু ও কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় তারা।
এবারের আসরে মুম্বাইয়ের এটা পঞ্চম জয়, আর দিল্লির ষষ্ঠ হার।
মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে যুবরাজ সিংয়ের অর্ধশতকে ৬ উইকেটে ১৫২ রান করে দিল্লি। ৪৪ বলে ৫৭ রান করেন এই অলরাউন্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে জেপি ডুমিনির ব্যাট থেকে।
মুম্বাইয়ের পক্ষে ২টি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা ও হরভজন সিং।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ৪০ রান করতেই চতুর্থ উইকেট হারায় দলটি। এরপরই বৃষ্টি নামে। তবে বৃষ্টির পর অধিনায়ক রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের পথে হাঁটে তারা। ৩৭ বলে ৪৬ রান করেন রোহিত।
এরপর ষষ্ঠ উইকেটে কাইরন পোলার্ডের সঙ্গে ২৫ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন রাইডু। ৪০ বলে অপরাজিত ৪৯ রান করেন রাইডু। আরেক অপরাজিত ব্যাটসম্যান পোলার্ড ১৪ বলে করেন ২৬ রান।