অবশেষে পাকিস্তানের প্রতিরোধ ভাঙলেন মোহম্মদ শহীদ। ইউনিস খানকে (১৪৮) আউট করে আজহারের সঙ্গে ২৫০ রানের পার্টনারশিপ ভাঙেন তিনি। ৯০ ওভার খেলে সফরকারীদের দিন শেষে তিন উইকেট হারিয়ে সংগ্রহ ৩২৩ রান। ব্যাট করছেন আজহার আলী (১২৭) ও মিসবাহ উল হক (৯)।
ম্যাচের শুরুতেই মোহাম্মদ শহীদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খুলনা টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ (৮)। বাংলাদেশও হারিয়েছে এক বোলারকে। মাত্র দুই বল করে চোট পেয়ে মাঠ ছেড়েছেন রুবেল হোসেনের জায়গায় দলে সুযোগ পাওয়া শাহাদাত হোসেন। তাইজুল ইসলামের বলে শাহাদাতকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সামি আসলাম (১৯)। এরপর ইউনিস খান আউট হন মোহম্মদ শহিদের বলে ও শুভাগত হোমের ক্যাচে।
এর আগে বুধবার মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
