গুলিস্তানে বুধবার ফয়জুর রহমান নামে এক প্রকৌশলী অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে দেড় লাখ টাকা খুইয়েছেন।
গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ফয়জুরের সহকর্মী মোতাহার আলী জানান, ফয়জুর বিআইডব্লিউটিএ’র সহকারী প্রকৌশলী। তিনি দেড় লাখ টাকা নিয়ে ফেরির জন্য কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে মুন্সিগঞ্জের মাওয়া থেকে ঢাকায় আসেন। আসার পথে গাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি সর্বস্ব হারান। দুপুরে ফুলবাড়িয়ায় এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
