এবার ঈদে আফজাল-অপি

আপডেট : ০৭ মে ২০১৫, ১৬:৪৫

দীর্ঘদিন পর ছোটপর্দায় আবারও দেখা যাবে আফজাল হোসেনকে। আসছে ঈদের জন্য একটি নাটকে অভিনয় করেছেন তিন। নাটকে তার বিপরীতে থাকছেন অপি করিম। ‘এক কাপ চা’ শিরোনামে নাটকটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। আবারও ফিরে আসা ও নাটকটি প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘অভিনয়টা আর আগের মতো করা হয় না। নিজের ব্যবসা নিয়েই ব্যস্ততা যাচ্ছে। তবে এখানে তো নেশা জড়িয়ে আছে তাই করি। গত ঈদেও অপির সাথে কাজ করেছি। এবারও তার সাথেই জুটি হয়ে গেল। নাটকে আগন্তুক চরিত্রে দেখা যাবে আফজাল হোসেনকে। চরিত্রটি অপি করিমকে মেরে ফেলতে চায়। এ জন্য অপির বাসায় যায় আগন্তুক। এমনই একটি গল্প নিয়ে নির্মিত নাটকটি।