ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা

আপডেট : ০৭ মে ২০১৫, ১৭:২২
দিনশেষ প্রথম ইনিংসে খেলতে নেমে ১০৭ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট ছেড়ে দিয়ে আসে বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ওভারেই দলীয় ৪ রানের মাথায় তামিম ইকবাল সাজঘরে ফিরে যান। তামিম একটি বাউন্ডারি ৪ হাঁকানোর পর আউট হন। ৮.৫ ওভারে জুনায়েদ খানের বলে ১৩ রান করে মুমিনুল হক উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ১৭.৩ ওভারে ইয়াসিরের বলে ইমরুল কায়েস ৩২ করে বোল্ড হন। মাহমুদুল্লাহ সাজঘরের পথ ধরেন ২৮ রান করে। দিনের শেষ ওভারের শেষ বলে মুশফিক অফব্রেক একটি বলে এলোমেলো খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন। ইয়াসির শাহ তাকে বোল্ড করে ফেরান। মুশফিক করেন ১২ রান। সাকিব আল হাসান ১৪ রানে অপরাজিত আছেন।
 
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৩২৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। আজহার আলী ২২৬, ইউনিস খান ১৪৮ ও আজাদ শফিক ১০৭ রান করেন।