নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি জামায়াত হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে পরিবহন শ্রমিকদের হত্যা করেছে সেই খুনিদের বিচার করা হবে।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস ও ট্রাক মালিক সমন্বয় পরিষদের আযোজিত মতবিনিময় সভায় প্রধান তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখনও শ্রমিকদের খুন করেছে আর এখনও খুন করছেন। তিনি খুনিদের বিচারের দাবিতে শ্রমিকদের এক হওয়ার আহবান জানান।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ মমিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো মনিরুজ্জামান প্রমুখ।
