২০৩ রানে অলআউট বাংলাদেশ

আপডেট : ০৮ মে ২০১৫, ১২:০৬
 
তৃতীয় দিনে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের দৃঢ় ব্যাটিং সত্ত্বেও অলআউট হয়েছে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ২০৩ রানেই থেমে গেছে স্বাগতিকদের ইনিংস।
 
মিরপুর স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজহার আলী দ্বিশতক এবং ইউনিস খান ও আসাদ শফিকের শতকে ভর করে ৮ উইকেটে ৫৫৭ রান সংগ্রহ করে পাকিস্তান। এরপর দ্বিতীয় দিন ইনিংস ঘোষণা করলে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণে বৃহষ্পতিবার ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১০৭ রান।
 
শুক্রবার তৃতীয় দিন ব্যাট করতে নেমে দলীয় ১১৩ রানের মাথায় আউট হন সৌম্য সরকার । তার ব্যক্তিগত সংগ্রহ ৩। ওয়াহাব রিয়াজের বলে ও আজহার আলীর ক্যাচে আউট হন তিনি। আবারো ওয়াহাবের রিয়াজের আক্রমণে শূন্য রানে সাজঘরে ফেরেন শুভাগত হোম। মোহাম্মদ হাফিজের বল তুলে মারতে গিয়ে বোল্ড হয়ে বিদায় নিয়েছেন তাইজুল ইসলাম। এরপর মোহম্মদ শহিদ ১ রানে আউট হয়ে যান। ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি শাহাদাত হোসেন। সাকিব আল হাসান ৮৯ রানে অপরাজিত আছেন।