হিট অ্যান্ড রান মামলায় মুম্বাইয়ের দায়রা আদালতের আদেশ দিল পাঁচ বছরের কারাদণ্ড। কিন্তু রায়ের তিন ঘণ্টা পরই অর্ন্তবর্তীকালীন জামিন পান বলিউড অভিনেতা সালমান খান। তবে তিনি জামিন পাবেন নাকি জেলে যেতে হবে তা জানা যাবে শুক্রবার।
মুম্বাইয়ের হাইকোর্টে দুই আবেদন করেছেন সালমান খান। এর মধ্যে একটি জামিন ও আরেকটি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে। এই দুই আবেদনের ওপর শুনানি চলছে। তবে আদালতে উপস্থিত নেই সালমান খান।
গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার আগে আজই হাইকোর্টের শেষ কর্মদিবস। আগামী ৮ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি চলবে।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বান্দ্রার ফুটপাথে সালমান খানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গেলে চাপায় নুরুল্লাহ মেহবুব শরিফ নামে এক ঘুমন্ত এক ব্যক্তি নিহত হন। আহত হন আরো চারজন। দীর্ঘ ১৩ বছর মামলা চলার পর বুধবার মুম্বাইয়ের নিম্ন আদালত সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ঐদিনই মুম্বাইয়ের হাইকোর্টে আবেদন করলে সালমানকে আজ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
