আগামী ২৫ ও ২৬ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২৮তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এই তারিখ ঘোষণা করেন।
তিনি আরো জানান, নির্বাচন পরিচালনা, সম্মেলন প্রস্তুতি কমিটি, সাজসজ্জা কমিটি, উপ কমিটি ও সাব কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।
এর আগে আগামী ২৫ থেকে ৩০ মে ১৮টি জেলা শাখায় এবং ১১ জুন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামী ১০ জুলাইয়ের মধ্যে সংগঠনের সব জেলা শাখাকে কাউন্সিলরদের তালিকা কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
