শুভাগতের বোল্ডের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন আসাদ শফিক (১৫)। রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৬ ওভার শেষে ৫ উইকেটে ১৫১ রান। ক্রিজে আছেন মিসবাহ উল হক (৫০) ও সরফরাজ আহমেদ (৬)।
দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই মোহম্মদ শহীদের বলে মুশফিকুর রহিমের তালুবন্দী হয়ে শূন্য রানে ফিরে যান মোহাম্মদ হাফিজ। দলীয় ২৫ রানের মাথায় আউট হন সামি আসলাম (৮)। শহীদের বলে ও মাহমুদুল্লাহর ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। সৌম্য সরকারের বলে ও শুভাগত হোমের ক্যাচে আউট হন প্রথম ইনিংসে দ্বিশতক করা আজহার আলী (২৫)। এরপর ব্যক্তিগত ৩৯ রানে তাইজুলের বলে ও ক্যাচে আউট হন ইউনিস খান| দলীয় ১৪০ রানের মাথায় শুভাগত বোল্ড করেন আসাদ শফিককে (১৫)।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১০৭ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। ২০৩ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাট করতে মানে সফরকারীরা।
দ্বিতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজহার আলী দ্বিশতক এবং ইউনিস খান ও আসাদ শফিকের শতকে ভর করে ৮ উইকেটে ৫৫৭ রান সংগ্রহ করে পাকিস্তান। এরপর দ্বিতীয় দিন ইনিংস ঘোষণা করলে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণে বৃহষ্পতিবার ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১০৭ রান। শুক্রবার তৃতীয় দিন দলীয় ২০৩ রানের মাথায় অলআউট হয় বাংলাদেশ। ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি শাহাদাত হোসেন। সাকিব আল হাসান ৮৯ রানে অপরাজিত আছেন।
