প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আর তাই মানুষ নিয়ে ভাবতেন। মানুষের মানবিক মূল্যবোধ ও আত্মশুদ্ধি জাগরণে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিরকাল আমাদের প্রেরণা জুগিয়ে যাবে। আর জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি।
শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর পাইলট হাই স্কুল মাঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি কুষ্টিয়ায় এ বিশ্ববিদ্যালয় শাখা ক্যম্পাস প্রতিষ্ঠারও ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের রাজনৈতিক ও ব্যক্তি স্বাধীনতা, স্বাতন্ত্রবোধের পাশাপাশি ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আদর্শ মানুষকে চিরদিন অনুপ্রেরণা দিবে। বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ দ্বারা প্রভাবিত হয়েছিলেন বলে সারা জীবন বাংলার মানুষকে নিয়ে ভাবতেন।
