ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীকে আদালতে হাজির না থাকার অনুমতি দেয়া সত্ত্বেও শুক্রবার মহারাষ্ট্রের ভিবান্দি শহরের একটি আদালতে উপস্থিত হন তিনি। তার বিরুদ্ধে করা একটি মানহানির মামলার শুনানিতে অংশ নিতেই আদালতে আসেন তিনি। খবর এনডিটিভির।
আদালতে ১৫ মিনিটের কিছু কম সময় ছিলেন কংগ্রেসের ৪৪ বছর বয়সী এই ভাইস প্রেসিডেন্ট। আদালত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘আমি কথা দিয়েছিলাম আসব, তাই আজ এসেছি। গান্ধীজির লড়াই হচ্ছে আমারও লড়াই। আমরা যুদ্ধ করব এবং জিতব।’
বাহুল বলেন, ‘আমি যখন প্রতিশ্রুতি দিই তা রক্ষা করি।’
গত বছর দেশটিতে জাতীয় নির্বাচনের প্রচারণাকালে মহাত্মা গান্ধীকে হত্যার জন্য রাষ্ট্রীয় সয়ামসেবক সংঘকে দায়ী করেন রাহুল। এ ঘটনায় দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। শুক্রবার এ মামলার শুনানি হয়। তবে আদালতে হাজিরা দেয়ার বিষয়টি রাহুলের রাজনৈতিক প্রচারণায় কাজে লাগবে।
গত বৃহস্পতিবার সামাজিক গণমাধ্যমে প্রথমবারের মতো একটি একাউন্ট খোলেন তিনি। তিনি কী বলছেন এবং করছেন তার সবকিছুই এতে তুলে ধরা হবে।
