সেমি-ফাইনালে হেরে সেরেনা-শারাপোভার বিদায়

আপডেট : ০৯ মে ২০১৫, ১০:৫৭
 
যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠেছেন পেত্রা কেভিতোভা। শুক্রবার সেমি-ফাইনালে মহিলা টেনিসে বিশ্বের এক নম্বর তারকা সেরেনাকে ৬-২, ৬-৩ গেমে হারান কেভিতোভা। শেষ চারের অন্য ম্যাচে রাশিয়ার মারিয়া শারাপোভাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন তারই স্বদেশি সোভেতলানা কুজনেতসোভা।