ঈদে সামিনার নতুন অ্যালবাম

আপডেট : ০৯ মে ২০১৫, ১৩:১০
ঈদে রিলিজ পাচ্ছে সামিনা চৌধুরীর নতুন অ্যালবাম। গানগুলো সুর করেছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায়। এছাড়া সঙ্গীতায়োজন করেছেন কলকাতারই অপর দুই সঙ্গীত পরিচালক ইন্দ্রজিত্ দে এবং তমাল চক্রবর্তী। অ্যালবামটি প্রসঙ্গে সামিনা বলেন, ‘রাঘবের সাথে আমি আগেও কাজ করেছি। আমার ‘চলো বাঁচি’ অ্যালবামের একটি গানে তিনি সুর করেছিলেন। তার কাজের ওপর একটা ভালোলাগা আছে। আশা করি আমার নতুন অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে।’
 
অ্যালবামে সামিনা চৌধুরীর সাথে থাকছে রাঘব চট্টোপাধ্যায়ের গান। ‘একটা বন্ধু চাই’ শিরোনামের অ্যালবামটিতে মোট ১০টি গান থাকছে।
 
অ্যালবামটি প্রসঙ্গ রাঘব বলেন, ‘সামিনার সঙ্গে গান করার ইচ্ছে আগে থেকেই ছিল। নতুন এ অ্যালবামের মাধ্যমে যেন আমার সে ইচ্ছের বাস্তবায়ন হচ্ছে।’