রায়পুরে ২ শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

আপডেট : ০৯ মে ২০১৫, ১৩:৩৩
 
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির ২ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লার হাট বাজারের ইউনিয়ন পরিষদের মাঠে নব-নির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ মোল্লার নেতৃত্বে বিএনপি নেতা মজিবুল হক গাজী ও যুবদল নেতা সফিক ঢালি, মনির হোসেন ঢালিসহ ২ শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগের যোগদান করেন।