ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু

আপডেট : ০৯ মে ২০১৫, ১৮:৪৩
 
 
 
 
ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (৩২)। শনিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
 
কারাগার সূত্র জানিয়েছে—কয়েদি জাহাঙ্গীর আলমের (৩২) কয়েদি নং ৭২৭৪/এ।  শনিবার  সকাল ৮টার দিকে তিনি হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা কর্তৃপক্ষ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। জাহাঙ্গীর আলমের বাবার নাম দুলাল খান।