জয়টি খুব বেশি প্রয়োজন ছিল : মিসবাহ

আপডেট : ০৯ মে ২০১৫, ১৯:১৯
 
 
এবারের বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও একমাত্র টুয়েন্টি টুয়েন্টি হারে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট ড্র করে তারা। আর দ্বিতীয় টেস্ট দাপুটের সাথে জিতে বাংলাদেশ সফরে প্রথম জয়ের মুখ দেখে সফরকারীরা। 
 
তাই ঢাকা টেস্ট জয়ের পর স্বস্তির নিঃশ্বাসই ফেলে পাকিস্তান শিবির। কতটা স্বস্তির তার প্রমান পাওয়া গেল পাকিস্তান দলপতি মিসবাহ-উল-হকের কন্ঠে, এ জয়টি খুব বেশি প্রয়োজন ছিলো। 
 
তিনি বলেন, এই ম্যাচে ভালো খেলেছে দলের সবাই। টস হারের পর প্রথম সেশনটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ন ছিলো। 
 
তিনি আরো বলেন, আজহার ও ইউনিসই আমাদের জয়ের ভীত গড়ে দিয়েছে। খুলনা পিচে মোটেও বাউন্স ছিলো না। এখানে ভালো বাউন্স ছিলো। আমাদের বোলাররা বোলিং করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেছে। বাংলাদেশও পুরো সিরিজে ভালো ক্রিকেট খেলেছে। তারাও প্রশংসার দাবীদার। খবর বাসস।