শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল এ মাসের শেষদিকে প্রকাশ করা হবে।
শনিবার এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মাদ্রাসা শিক্ষা ধারায় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি উন্নয়ন এবং জাতীয় প্রত্যাশা পূরণ শীর্ষক সেমিনারে তিনি আরো বলেন, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ কর করা হয়। সে হিসাবে ৩ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
মহাখালীস্থ গাউছুল আজম ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের একটি সংগঠনের আয়োজনে সেমিনারে শিক্ষামন্ত্রী মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও বাস্তবসম্মত করতে সরকারের উদ্যোগ তুলে ধরেন।
