নতুন বাজিতে লরেন্স!

আপডেট : ১০ মে ২০১৫, ১৪:৫৬
হলিউডে এখন জেনিফার লরেন্সের যে রাজত্ব চলছে তা সবারই জানা। তবে সুপার হিরোদের টেক্কা দিয়ে এবারে লরেন্স নিজের পেমেন্টের দিক দিয়েও এগিয়ে যাচ্ছেন। মারামারিতে পুরুষদেরও টেক্কা দিতে পারেন তিনি। আর ২০১৪ ‘আমেরিকান হোস্টেল’ ছবিতে তিনি এবং তার সহশিল্পী এমি অ্যাডাম মিলে এটি প্রমাণ করে দিয়েছেন।
 
সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, হলিউডের এই অভিনেত্রী তার নতুন ড্রামা ‘পেসেনজার’-এর জন্য ২০ মিলিয়ন ডলার (১২৮ কোটি) দাবি করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা ক্রিস প্র্যাট।
 

ওই প্রতিবেদনে আরও জানা যায়, ২৪ বছর বয়সী এই অভিনেত্রী ওয়াদা করেছেন যদি প্রোডাকশন হাউস ওই টাকা দিতে ব্যর্থ হয় তাহলে তিনি আর কাজটি করবেন না।