প্রথমবারের মতো কোনো টিভির দীর্ঘ সাক্ষাত্কারে দেশবরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন তার কন্যা বাঁধনকে নিয়ে ছোটপর্দায় এলেন। রাসেল মাহমুদের প্রযোজনা ও পরিচালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলা প্রচার হবে আজ। মা’কে নিয়ে অনুভূতি জানাতে গিয়ে বাঁধন বলেন, ‘ মা’ই জীবনের শ্রেষ্ঠ মানুষ। তিনিই সবচেয়ে আপন, তিনিই বন্ধু। তাইতো মাকে মনে পড়ে সুখের সাগরে কিংবা বিপদে-আপদে, ক্লান্তি আর অবসরে।’ ১০ মে বিশ্ব মা দিবস। এ দিবসে এটিএন বাংলায় রাত ১১টায় প্রচার হবে মা দিবসের বিশেষ অনুষ্ঠান ‘মাকে মনে পড়ে’।
