মাগুরায় পরিত্যক্ত বোমায় কবজি হারালো কৃষক

আপডেট : ১০ মে ২০১৫, ১৯:১৪
মাগুরা সদরে পরিত্যক্ত একটি বোমা বিস্ফোরণে এক কৃষকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আখক্ষেতে বোমাটি পাওয়া যায়।
 
রবিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার মাগুরা-যশোর সড়কের শিমুলিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
 
বিস্ফোরণে আহত কৃষকের নাম টিপু শিকদার। তিনি ইসলামবাগ পাড়ার লালন শিকদারের ছেলে।
 
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, রবিবার সকালে মহাসড়কের পাশে শিমুলিয়া এলাকায় কৃষক টিপু শিকদার আখ কাটতে যান। এ সময় ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একাধিক বোমা বিস্ফোরিত হয়। এতে টিপুর বাম হাতের কবজি উড়ে যায়। এলাকাবাসী টিপুকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।