রামপুরায় মোল্লা টাওয়ারে আগুন

আপডেট : ১০ মে ২০১৫, ১৭:৪৭
রাজধানীর রামপুরায় মোল্লা টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। রবিবার বিকেল পাঁচটা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। 
 
ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে ২০/২৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এতে হতাহতের ঘটনা নেই বলে জানিয়েছেন তারা।