৫ দিনের যুদ্ধবিরতির পথে ইয়েমেন

আপডেট : ১০ মে ২০১৫, ১৮:২২
 
সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের প্রস্তাবিত ৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী যোদ্ধারা। বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিকে তারা 'ইতিবাচক' হিসেবে দেখছেন।সৌদি পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার সুযোগ করে দিতে পাঁচ দিনের যুদ্ধ বিরতি প্রস্তাব দিয়েছিলেন।
 
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার থেকে এই যুদ্ধবিরতির শুরু হতে পারে।
 
দেশটির পলাতক প্রেসিডেন্ট আব্দু-রাব্বু মনসুর হাদিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে গত ২৬ মার্চ থেকে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব। সম্প্রতি এক রিপোর্টে জাতিসংঘ জানিয়েছে, গত প্রায় দেড় মাস থেকে চলা বিমান হামলায় ইয়েমেনে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশই বেসামরিক জনগণ।