ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে রবিবার। সূচক বেড়েছে পৌনে চার শতাংশ। দর বৃদ্ধির এই দিনে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় অনেক কোম্পানিরই বিক্রেতা ছিল না। ফলে কোম্পানিগুলোর দর বেড়েছে অনেক বেশি। তবে দিনের শেষ দিকে শেয়ারহোল্ডাররা শেয়ার বিক্রি করেছেন। ফলে লেনদেন হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে—দীর্ঘদিন পতন শেষে বাজারে উত্থানমুখী প্রবণতা ফিরেছে। তাই সামনেও শেয়ারগুলোর দর আরও বাড়তে পারে, এমন আশায় বিনিয়োগকারীরা হাতে থাকা শেয়ার বিক্রি করছেন না। তবে দর অনেক বাড়ায় শেষ দিকে কিছু শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করেছেন।
ডিএসইর তথ্য অনুযায়ী দিনের শুরুতে হল্ট্রেড তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—বেক্সিমকো লিমিটেড, অগ্নি সিস্টেমস, জনতা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও আইপিডিসি। এ ছাড়া, অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—আমরা টেকনোলজি, মেঘনা সিমেন্ট, বিডিকম অনলাইন, জুট স্পিনার্স ও ইনটেক অনলাইন।
