আগামী বছরের ডিসেম্বরে উত্তরা ফ্ল্যাট হস্তান্তর

আপডেট : ১০ মে ২০১৫, ১৯:৩৬
রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে নির্মাণাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটগুলো আগামী বছরের ডিসেম্বরের মধ্যে হস্তান্তর শুরু হবে। রাজউককে এ ব্যাপারে এ নির্দেশও দেয়া হয়েছে।
 
রবিবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ফ্ল্যাটের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
 
তিনি বলেন, ফ্ল্যাট নির্মাণে বিলম্ব দেখে যারা জমা দেয়া অর্থ ফেরত নিয়েছেন তাদের পুনরায় অর্থ জমা দেয়ার সুযোগ দেয়া হবে। অবশিষ্ট ফ্ল্যাটের জন্য জনসাধারণের মধ্যে দরখাস্ত আহ্বান করা হবে।