দেশের উন্নয়নে জনগণ ও পুলিশ একযোগে কাজ করতে হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১০ মে ২০১৫, ২০:২২
পুলিশ জনগণের বন্ধু, দেশের উন্নয়নে জনগণ ও পুলিশকে একযোগে কাজ করতে হবে।
 
রবিবার বাগেরহাটের ফকিরহাট মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি) এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, শত বাধা বিপত্তির পরও দেশের উন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে চলেছে। সরকার পুলিশ বাহিনীর যুগোপযোগী উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত দেশে জালাও পোড়াও করে জনগকে অতিষ্ট করে তুলেছে। ফলে সম্প্রতি সিটি নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, খুলনা রেঞ্জ ডিআইজি এস, এম মনিরউজ্জামান (বিপিএম), অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. দিদার আহম্মেদ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, র‌্যাব-৬ এর পরিচালক এনামুল আরিফ সুমন।
বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াত আলী, সাবেক গণপরিষদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ আলী আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান,
 
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আওয়ামী লীগ নেতা শীবপদ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান স্বপন দাশ প্রমুখ।