পহেলা বৈশাখে টিএসসি এলাকায় যৌন হয়রানির ঘটনার বিচারের দাবীতে ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলা ও আটকের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন। রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ছাত্র ইউনিয়ন সভাপতি হাসান তারেক এই ঘোষণা দেন।
IMG0
একইসাথে ঘটনার প্রতিবাদে আজ সোমবার দেশব্যপী বিক্ষোভ সমাবেশ ও বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেয়া হয়েছে।
সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়, পুলিশের হামলায় ছাত্র ইউনিয়নের প্রায় ৩৩ জন নেতাকর্মী আহত হয়েছেন। আটক করা হয়েছে ৫ জনকে।
IMG1
হাসান তারেক বলেন, যেই পুলিশ বিগত ২৬ দিনেও কোন নিপীড়ককে আটক করতে পারেনি তারাই আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। এটি আমাদের বিচারহীনতার সংস্কৃতিকে আরো বেগবান করছে।
