যশোরের চৌগাছায় বজ্রপাতে টিটু (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার নওদাগা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত টিটু ঐ গ্রামের আনসার বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে টিটু মাঠে পোটলের ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
