সের্হিও আগুয়েরোর হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার কিউপিআরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানুয়েল পিলিগ্রিনির দল।
ঘরের মাঠ খেলার চতুর্থ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন সের্হিও আগুয়েরো। প্রতিপক্ষের রক্ষণের ভুলের সুযোগে বাঁ পায়ের আলতো শটে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। ৩১তম মিনিটে চমত্কার ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন আলেকসান্দ্রার কোলারভ। দ্বিতীয়ার্ধে ৫০ ও ৬৫তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। এখানেই জয় নিশ্চিত হয়ে যায় গতবারের চ্যাম্পিয়নদের।
