মাদ্রিদ মাস্টার্স জিতলেন এন্ডি মারে

আপডেট : ১১ মে ২০১৫, ১৫:০৪
 
স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে হেসেখেলে হারিয়ে প্রথমবারের মতো মাদ্রিদ মাস্টার্স জিতলেন স্কটিশ তারকা এন্ডি মারে। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই খেলায় ৬-৩, ৬-২ সেটে সহজ জয় পেয়েছেন মুরে।
 
গতবারের চ্যাম্পিয়ন নাদাল তার পঞ্চম শিরোপার উদ্দেশে মাঠে নেমেছিলেন। কিন্তু তাকে হারিয়ে প্রথমবারের মতো মাদ্রিদ মাস্টার্সের স্বাদ পেলেন মারে।