রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন নীতিগত অনুমোদন

আপডেট : ১১ মে ২০১৫, ১৯:১২
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চলার ক্ষেত্রে আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৫’ এর খসড়ার এই অনুমোদন দেয়া হয়।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, শিক্ষামন্ত্রণালয় এই খসড়া মন্ত্রিসভায় নিয়ে আসে।