চলতি দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হচ্ছে আগামী ১ জুন সোমবার বিকেল সাড়ে ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সোমবার সংসদের এই অধিবেশন ডেকেছেন। এটি হবে বাজেট অধিবেশন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের এটি দ্বিতীয় বাজেট অধিবেশন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৫-’১৬ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করবেন।
