কৃষ্ণসার হত্যা মামলায় রেহাই পেলেন আমির খান

আপডেট : ১১ মে ২০১৫, ১৯:৪৭
 
ভারতে বিলুপ্তপ্রায় প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন আমির খান। দীর্ঘদিন ধরে চলার পর গুজরাট আদালত জানিয়ে দিল লগন সিনেমার শুটিং এর জন্য বাস্তবে কোন হরিণ হত্যা করা হয়নি। ছবিটির শুটিং টিমের ছয় জনের বিরুদ্ধে বেআইনিভাবে হরিণ শিকারের অভিযোগ আনা হয়েছিল।
 
২০০১ সালে তৈরি লগন সিনেমায় একটি কৃষ্ণসার মারার দৃশ্য ভারতের একটি হরিণের অভয়ারণ্যে করা হয়েছিল বলে অভিযোগ দায়ের করা হয়েছিল। আরো অভিযোগ ছিল, দৃশ্যটিকে বাস্তবের কাছাকাছি আনার জন্য বাস্তবেই একটি হরিণকে নিশানা বানানো হয়েছিল। কিন্তু আদালতে জানিয়ে দেয় এই অভিযোগের কোনও সত্যতা নেই। আমিররা কৃষ্ণসার মেরেছেন এর কোনও বাস্তবতাও নেই। 
 
প্রায় ৯ বছর পর এই মামলায় রেহাই পেলেন আমির খান। একই ধরনের একটি মামলা বলিউডের আরেক সুপারস্টার সালমানের বিরুদ্ধে চলছে।