পে-কমিশনের প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছে

আপডেট : ১১ মে ২০১৫, ২১:০৫
 
 
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত ‘বেতন ও চাকুরি কমিশন ২০১৩’ এর সচিব কমিটির প্রতিবেদন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
সোমবার রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আগামী বাজেট নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অবশ্য পে স্কেলে কী থাকছে তা নিয়ে আর কোন তথ্য জানাননি তিনি।
 
সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন পর্যালোচনার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি গত ডিসেম্বরে অর্থমন্ত্রীর কাছে বেতন কমিশনের প্রতিবেদন তুলে দেয়। এর পর ওই প্রতিবেদন পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। নতুন বেতন কাঠামো আগামী জুলাই থেকে কার্যকর করা হবে বলে ইতোমধ্যেই জানিয়েছেন অর্থমন্ত্রী।