ফখরুলসহ বিএনপির ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আপডেট : ১২ মে ২০১৫, ০০:৩৩

নাশকতার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানার একটি মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। গতকাল সোমবার ডিবি পুলিশের ইন্সপেক্টর এনামুল হক ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

 
আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিবুন নবী খান সোহেল, সুলতান সালাহ উদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।
 

২০১৩ সালের ২ মার্চ যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলাটি করা হয়েছিল।