ফোকাস

অন্য শাবনুর

আপডেট : ১২ মে ২০১৫, ০১:৪৫

অনেকদিন দেশের বাইরে থাকায় কাছের মানুষ ও দীর্ঘ ক্যারিয়ারের সহশিল্পীদের সাথে খুব একটা যোগাযোগ ছিল না শাবনুরের। এছাড়া বিগত প্রায় ১০ বছর কোনো পার্টি বা মিডিয়ার কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা মিলেনি তার।

 

নিজেকে অনেকটা আড়ালেই রেখেছিলেন শাবনুর। তবে এবার দেশে এসেই যে সেই ১০ বছরের দায় মেটাচ্ছেন তিনি। নিজের সহশিল্পীদের পারিবারিক ও অন্যান্য অনুষ্ঠানগুলোতে দেখা মিলছে জনপ্রিয় এই চিত্রনায়িকার।