চৌগাছায় চার’শ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট : ১২ মে ২০১৫, ১২:১৭


যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে চার’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বড় কাবিলপুুর স্কুলের সামনে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবির কাশিপুর কোম্পানি কমান্ডার জয়নাল আবেদীন জানান, সোমবার দিবাগত গভীর রাতে বিজিবি জোয়ানরা একদল চোরাকারবারীদের ধাওয়া করে। এ সময় বড় কাবিলপুুর স্কুলের সামনে ফেন্সিডিলের চালান ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে ক্যাম্পে আনা হয়।

এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।