‘সালাহ উদ্দিনের খোঁজ বিএনপির অন্তরালের বিষয়’

আপডেট : ১২ মে ২০১৫, ১৮:১৩
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিলম্বিত হলেও ভালো খবর। মেঘালয় থেকে সালাহ উদ্দিন ফোন করেছেন জানলাম। আশা করি, তিনি শিগগিরই মেঘালয় থেকে আপন আলয়ে আসবেন।  
তিনি বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়া এবং দুইমাস পর স্ত্রীকে ফোন দেওয়ার ঘটনা বিএনপির ‘অন্তরালের ব্যাপার’। 
 
মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। 
 
সুরঞ্জিত বলেন, গণতন্ত্রের রাজনীতি প্রকাশ্য। অন্তর্ধানে থেকে রাজনীতি হয় না। অন্তরালের রাজনীতি করলে অন্তর্ধানে যেতে হয়। আর বিপদ তখনই আসে।