সালাহউদ্দিনকে কোনো বাহিনী অপহরণ করেনি প্রমাণ হল

আপডেট : ১৩ মে ২০১৫, ০১:০৮

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, সালাহ উদ্দিনের সাথে তার স্ত্রী হাসিনা আহমেদের কথোপকথনের মাধ্যমে এটা পরিষ্কার যে, বিএনপির এই নেতাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করেনি। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

 

শহীদুল হক বলেন, নিখোঁজ হবার পর থেকেই তার সন্ধান করছিল পুলিশ। বিএনপির এই নেতার বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলা আছে। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত। আইজিপি বলেন, ‘তিনি কিভাবে ভারতে গেলেন তা খতিয়ে দেখা হবে’। সালাহ উদ্দিন ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের একটি মানসিক হাসপাতাল থেকে গতকাল সকালে তার স্ত্রীকে ফোন করেন।