রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে মধ্য বাসাবো ও মতিঝিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবদুল্লাহ ওরফে তেলু মিয়া ও মো. মাসুদ।
মতিঝিল থানা সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে মতিঝিলে একটি ব্যাংকের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মাসুদ গুরুতর আহত হন। বুধবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
সবুজবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হোসেন জানিয়েছেন, রাতে মধ্য বাসাবো বৌদ্ধ মন্দিরের সামনের সড়কে একটি গাড়ি চাপা দেয় তেলু মিয়াকে। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
