সালাহ উদ্দিনকে দেশে আনতে সরকারের সহযোগিতা চান তার স্ত্রী

আপডেট : ১৩ মে ২০১৫, ২০:৩১



বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। বুধবার নিজ বাসায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। আমি সবসময় সরকারের সহযোগিতা কামনা করছি।

হাসিনা আহমেদ বলেন, ভারতের ভিসার জন্য আবেদন জমা দিয়েছি। ভিসা পেলেই দ্রুত  শিলংয়ের উদ্দেশে রওনা দিব।