চান্দিনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৩ মে ২০১৫, ১৪:২৫
 
 
কুমিল্লার চান্দিনায় পুকুরে ডুবে সিয়াম (৫) ও রবিউস সানি (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হারং গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলো- ঐ গ্রামের পল্লী চিকিত্সক মোস্তাফিজুর রহমানের ছেলে সিয়াম ও বিজিবিতে কর্মরত জয়নাল আবেদীনের ছেলে রবিউস সানি।
 
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, দুপুর ১২টার পর থেকে তাদের পাওয়া যাচ্ছিল না। পরে একটার দিকে পার্শ্ববর্তী চারু মিয়ার পুকুরের পাকা ঘাটে গোসল করতে গিয়ে এক নারী তাদের মরদেহ খুঁজে পান।
 

ধারনা করা হচ্ছে, খেলার ছলে সকলের অজান্তে পুকুরে গেলে পানিতে ডুবে মৃত্যু ঘটে তাদের।