সম্প্রতি এক সাক্ষাত্কারে বলিউড অভিনেতা রণবীর কাপুর বলেছিলেন তিনি নাকি আগামী বছর ক্যাটরিনাকে বিয়ে করবেন। কিন্তু এবার তা অস্বীকার করলেন তিনি।
মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী বছরের শেষের দিকে ক্যাটরিনাকে বিয়ের বিষয়টি নাকোচ করেছেন রণবীর। ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকায় এরকম কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
বোম্বে ভেলভেটের প্রচারণার সময় রণবীর কাপুর সাংবাদিকদের বলেছেন, হ্যাঁ এটা ঠিক আমি প্রেম করছি। তবে আমি এখনো আমার বিয়ের কোনো পরিকল্পনা নেইনি। আমার বিয়ের বিষয়ে অনেক গুজব ছড়িয়েঠে। এমনকি অনেক মানুষ আমাকে উদ্ধৃত করে বলেছে, আমি নাকি আগামী বছর বিয়ে করছি। কিন্তু এরকম কোনো পরিকল্পনা নেই।
কিছুদিন আগেই ‘আনন্দবাজার পত্রিকা’ জানিয়েছে রণবীর কাপুর বলেছেন, ‘এখন আমরা দুজনই খুব ব্যস্ত। বিয়ে করার সময় নেই। তাই ঠিক করেছি আগামী বছরের শেষের দিকেই আমরা বিয়ে করব। এ বিষয়ে দুজনই আমরা রাজি।’
এদিকে ক্যাটরিনাও এক বিবৃতিতে রণবীরের সাথে আসন্ন বিয়ের বিষয়টি নাকোচ করে দিয়েছেন।
অনুরাগ কাশ্যপের পরিচালনায় ‘বোম্বে ভেলভেট’ ছবিতে সম্প্রতি অভিনয় শেষ করেছেন রণবীর। এখন ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ছবিতে জনি বালরাজ নামের এক স্ট্রিট ফাইটারের চরিত্রে অভিনয় করেছেন রণবীর।
