পুঁজিবাজারে ৭০০ কোটি টাকার লেনদেন

আপডেট : ১৩ মে ২০১৫, ১৮:১৭
পুঁজিবাজারে বুধবার প্রায় ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৩৭ কোটি টাকার। বাজারে দর বৃদ্ধিরক্ষেত্রে এগিয়ে ছিল মিউচুয়াল ফান্ড। দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে এ খাতের ইউনিটগুলো হলো—ট্রাস্ট ব্যাংক ১ মিউচুয়াল ফান্ড, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এমপ্লয়ী মিউচুয়াল ফান্ড-১ স্কিম-১।
তথ্যে দেখা গেছে—বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৬ বেড়ে ৪ হাজার ৩৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১৩ বেড়ে ১ হাজার ৬৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৩৭ কোটি ৯০ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৮৩ কোটি ৫০ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৭টিকোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দর। 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৮ বেড়ে ১৩ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮৪ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি কোম্পানির শেয়ারের দর।